শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিলারের সঙ্গে ধাক্কা: দুর্ঘটনা কবলিত সুন্দরবন-১৬ লঞ্চ

পিলারের সঙ্গে ধাক্কা: দুর্ঘটনা কবলিত সুন্দরবন-১৬ লঞ্চ

অনুসন্ধান ডেস্ক: বরিশাল-ঢাকা নৌ রুটে নতুন সংযোজিত এমভি সুন্দরবন-১৬ লঞ্চ দুর্ঘটনা কবলিত হয়েছে। রোববার (০১ জানুয়ারি) ভোররাত পৌঁনে ৪টায় বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চের অগ্রভাগের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনও যাত্রী হতাহত হয়নি।

সংশ্লিষ্টরা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ ভোররাতে মেঘনা নদী ছাড়িয়ে শীতলক্ষ্যা নদীর মোহনা অতিক্রম কালে মুন্সিগঞ্জের মোক্তারপুর সেতুর পিলারে ধাক্কা লাগে।

এতে লঞ্চের সামনের অংশ বিধ্বস্ত হয়। যদিও ভোর পাঁচটার দিকে লঞ্চটি ঢাকার সদর ঘাটে পৌঁছে যাত্রীদের অক্ষত অবস্থায় নামিয়ে দেয়। এমভি সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার ইসমাইল হোসেন জানান, ‘লঞ্চটি শীতলক্ষ্যা নদীর মোহনা অতিক্রম কালে ঘন কুয়াশায় চারদিক আচ্ছন্ন ছিল। এ কারণে লঞ্চ গতি কমিয়ে ২ নটিক্যাল মাইল বেগে চলছিল। কিন্তু স্রোতের টানে লঞ্চটি মোক্তারপুর সেতুর সিসি ব্লকে আঘাত লাগে।

এতে লঞ্চে জোরে একটি ঝাঁকুনি লাগে। এতে জাহাজের মাস্তুল সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরও ভোর পাঁচটায় লঞ্চের ৪৩৯ জন যাত্রীকে অক্ষত অবস্থায় সদরঘাটে নামিয়ে দেওয়া হয়।’

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন) আব্দুর রাজ্জাক বলেন, ‘শনিবার বরিশাল থেকে পাঁচটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রোববার সকালে সবগুলো লঞ্চ নিরাপদে সদরঘাটে নোঙর করে। লঞ্চ দুর্ঘটনার খবর কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯