বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাসচালকের হার্ট অ্যাটাকে প্রাণ গেল ৯ জনের

বাসচালকের হার্ট অ্যাটাকে প্রাণ গেল ৯ জনের

অনুসন্ধান ডেস্ক: ভারতের গুজরাটে বাস ও গাড়ির সংঘর্ষে ৯ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। শুক্রবার রাতে গুজরাট প্রদেশের ৪৮ নম্বর জাতীয় সড়কের নাভসারি জেলার এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, বাসটি সুরাটে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের একটি অনুষ্ঠান শেষে ভালসাদে ফিরছিল। পথে চালকের হার্ট অ্যাটাক হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি টয়োটা ফরচুন গাড়িকে ধাক্কা দেয়।

এতে টয়োটা গাড়ির ৮ আরোহী মারা যান। বাসের আহত ২৮ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাস চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহতদের জন্য শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

টুইটাটরে অমিত শাহ লেখেন, ‘গুজরাটে সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সমস্ত প্রয়োজনীয় সাহায্যের কথা বলা হয়েছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

গত ১৪ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯