বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চলন্ত মোটরসাইকেলে আলিঙ্গন, তরুণ-তরুণী গ্রেফতার

চলন্ত মোটরসাইকেলে আলিঙ্গন, তরুণ-তরুণী গ্রেফতার

অনুসন্ধান ডেস্ক: চলন্ত মোটরসাইকেলে বিপজ্জনকভাবে বসে আলিঙ্গন করায় গ্রেফতার হয়েছেন দুই তরুণ-তরুণী। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের বিশাখাপত্তনমে। ব্যস্ত রাস্তায় ওই কাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর যুগলকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন এক তরুণ আর বাইকের ট্যাংকের ওপর মুখোমুখি বসে তাকে জড়িয়ে ধরে রেখেছেন এক তরুণী। এ দৃশ্য ভিডিও করেন পেছনে থাকা গাড়ির এক আরোহী। সেটি শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর নজরে পড়ে বিশাখাপত্তনম পুলিশেরও।

বার্তা সংস্থা এএনআই’র বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, ভিডিওটি বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট সড়কে ধারণা করা হয়েছিল। মেয়েটির নাম কে শাইলাজা, বয়স ১৯ বছর এবং ছেলেটির নাম অজয় কুমার, বয়স ২২ বছর।

ভিডিওটি নজরে পড়ার পরপরই তাদের গ্রেফতার করে বিশাখাপত্তনম পুলিশ। ডাকা হয় উভয়ের বাবা-মাকে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়। নগর পুলিশ কমিশনার সিএইচ শ্রীকান্ত বলেছেন, সব নাগরিক ও তাদের পরিবারের জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ট্রাফিক নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, প্রয়োজনে অভিযুক্তদের যানবাহন জব্দও করা হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯