বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাকে হারালেন নরেন্দ্র মোদি

মাকে হারালেন নরেন্দ্র মোদি

অনুসন্ধান ডেস্ক:: মাকে হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বয়স হয়েছিল ১০০ বছর। তার মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গেছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি।

যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।

অপর এক টুইটে মোদী লিখেছেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম, তখন তিনি বলেছিলেন— ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবনযাপন করো শুদ্ধ ভাবে।

গত মঙ্গলবার হঠাৎ শরীর খারাপ হওয়ায় তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি।

যেদিন তাকে ভর্তি করানো হয়েছিল, সেদিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছেই মায়ের দেহ কাঁধে করে গাড়িতে তুলে গান্ধীনগরের উদ্দেশে রওনা হন। গান্ধীনগরেই তার শেষকৃত্য হবে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯