বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চলে গেলেন ফুটবল কিংবদন্তি পেলে

চলে গেলেন ফুটবল কিংবদন্তি পেলে

অনুসন্ধান ডেস্ক: পৃথিবীর মায়া ত্যাগ করলেন ফুটবল কিংবদন্তি পেলে। ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের এই মহাতারকা। বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক প্রায় সকল গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার নিজ দেশ সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। কাতার বিশ্বকাপের মাঝ থেকে এই হাসপাতালেই চিকিৎসা চলছিল পেলের। একবার তো মৃত্যুর গুজবও ছড়িয়েছিল।

তবে কয়েক ঘণ্টার মধ্যে তার মেয়ে কেলি নসিমেন্তো জানান, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে জানতে পারা যায়, পেলের ক্যান্সারের অবস্থার অবনতি হয়েছে। অসুস্থতার কারণে এবারের বড় দিনও এই কিংবদন্তি হাসপাতালে থাকতে হয়।

পেলে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন। সেলেসাওদের হয়ে ১৯৫৭ থেকে ’৭১ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। তিনি এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এছাড়া পেলের নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯