শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা

সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা

অনুসন্ধান ডেস্ক:: মারিয়া মুন্নি পরিবার-পরিজন নিয়ে মঙ্গলবার রাতে রাজধানী থেকে বরিশাল শহরে আসার পথে ডাকাতির কবলে পড়েছেন।

গোপালগঞ্জের মুকসুদপুর থানার আওতাধীন ভাঙা পুলিশ ক্যাম্পের পাশে বরিশাল-ঢাকা মহাসড়কে গতকাল রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটিকে আটক দেয় একটি সশস্ত্র ডাকাত দল।

পরে তারা প্রাইভেটকারটিতে ভাঙচুর করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

বরিশাল শহরের বাসিন্দা মুন্নি জানান, শুধু তাদের গাড়িটিতে নয়, সড়কের দুইধারে গাছের গুঁড়ি ফেলে অন্তত বাস, ট্রাক, পিআপ এবং প্রাইভেটকারসহ অন্তত ১০টির বেশি যানবাহনে লুটপাট করেছে ডাকাতেরা।

আনুমানিক পৌনে এক ঘণ্টা ধরে এই ডাকাতি চললেও সংশ্লিষ্ট থানা বা হাইওয়ে পুলিশ কেউই আসেনি। তবে যখন পুলিশ আসে, তার আগে ডাকাত দল সবকিছু লুটে পালিয়ে যায়।

তবে সংশ্লিষ্ট মুকছেদপুর থানা পুলিশ বলছে ভিন্ন কথা। এই থানার ইনচার্জের দাবি- মঙ্গলবার রাতে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। যদ্দুর তিনি জেনেছেন, ডাকাত দল সড়কে গাছের গুঁড়ি ফেলেছিল, এর আগেই পুলিশ যাওয়ায় তারা পালিয়ে গেছে, বলেন ওসি।

রাজধানী ও বরিশাল শহরের দ্বৈত বাসিন্দা মুন্নি জানান, তাদের বহনকারী প্রাইভেটকাটি ভাঙা পুলিশ ক্যাম্প থেকে ১০ মিনিটের পথ অতিক্রম করলে দেখতে পান বরিশাল-ঢাকা মহাসড়কের উভয় লেনের কয়েক কিলোমিটার জুড়ে যান আটকে আছে। তখন রাত ২টা ১০ মিনিট।

একপর্যায়ে তিনি অপর যানবাহনের যাত্রীদের কাছ থেকে জানতে পারেন সড়কের দুই লেনে গাছের গুঁড়ি ফেলে আটকে দিয়েছে ডাকাত দল।

এবং প্রতিটি যানবাহনে তারা হানা দিয়ে যাত্রীদের মূল্যমান জিনিসপত্র লুট করছে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তিনি ২টা ১৭ মিনিটে জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন।

এই নারীর ভাষায়, এর কিছুক্ষণ পরে ডাকাত দল তাদের প্রাইভেটকারের কাছে চলে আসে এবং লক করা গ্লাস ধাক্কা-ধাক্কি করতে থাকে।

কিন্তু ভয়ে তারা না খোলায় একপর্যায়ে ডাকাতরা অস্ত্র দিয়ে আঘাত করে তাদের প্রাইভেটকারটির গ্লাস ভেঙে ফেলে।

এতে তার স্বামীসহ কয়েকজন রক্তাক্ত হন। তখন তারা ভীতসন্ত্রস্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়লে ডাকাতরা অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে।

এবং মুন্নিসহ সকলের শরীরে থাকা অন্তত ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৭ হাজার টাকা লুটে নেয়।

মুন্নি জানান, অনুরুপভাবে পৌনে এক ঘণ্টা বসে ডাকাত দলটি আরও অন্তত ১০টির বেশি পরিবহনে হানা দেয় এবং যাত্রীদের স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটপাট করে। পরে তারা নির্বিঘ্নে চলে গেলে মুকসুদপুর ও হাইওয়ে থানা পুলিশের দুটি টিম আসে।

ভুক্তভোগী মুন্নির বরাত দিয়ে ঘটনার বর্ণনা করলে এবার মুকসুদপুর থানা পুলিশের ওসি আবু বকর মিয়া বলেন, এই ধরনের অভিযোগ তিনিও পেয়েছেন। কিন্তু তদন্ত না করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

তবে তিনি ঘটনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছে জানিয়ে বলেন- যদ্দুর জানতে পেরেছি, ডাকাতির উদ্দেশে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন আটকে দেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই ঘটনাস্থলে পুলিশের টিম পৌছে যাওয়ায় তারা পালিয়ে গেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯