বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বন্দুকে গুলি ভরতে জানেন না এসআই!

বন্দুকে গুলি ভরতে জানেন না এসআই!

অনুসন্ধান ডেস্ক: পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষক কেমন হয়েছে তা দেখতে থানা পরিদর্শনে যান আইজি আরকে ভরদ্বাজ। সেখানে তিনি এক সাব ইনস্পেক্টরকে বন্দুকে গুলি ভরতে বলেন। কিন্তু শত চেষ্টা করেও গুলি ভরতে ব্যর্থ হন ওই সাব ইনস্পেক্টর। গত সোমবার ভারতের উত্তরপ্রদেশের কোতোয়ালির খলিলাবাদ থানায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত সোমবার আইজি আরকে ভরদ্বাজ খলিলাবাদ থানা পরিদর্শনে যান। প্রশিক্ষণের প্রস্তুতি হিসেবে এক সাব ইনস্পেক্টরকে তিনি বন্দুকে গুলি ভরতে বলেন।

নির্দেশ পাওয়ার পর ওই পুলিশ কর্মকর্তা শত চেষ্টা করেও বন্দুকে গুলি ভরতে ব্যর্থ হন। আইজি অন্য কর্মকর্তাকে গুলি চালাতে বলেন। কিন্তু অনেক পুলিশ কর্মকর্তা ঠিকমত গুলি চালাতে পারেনি।

পরে আইজি কোতোয়ালির সন্ত কবীর নগরে অন্য একটি থানা পরিদর্শনে যান। সেখানে তিনি থানার ওআইসিকে কাঁদানে গ্যাস ছুঁড়তে বলেন। কিন্তু কয়েকবার চেষ্টা করেও ওআইসি ব্যর্থ হন।

তবে এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি আইজি। ওই সব পুলিশ কর্মকর্তাকে আরও অনুশীলন ও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার নির্দেশ তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯