বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মদ খেয়ে বারে ভাঙচুর, কলকাতায় বাংলাদেশি বাবা-ছেলে গ্রেপ্তার 

মদ খেয়ে বারে ভাঙচুর, কলকাতায় বাংলাদেশি বাবা-ছেলে গ্রেপ্তার 

অনুসন্ধান ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে, কিন্তু গিয়ে পড়লেন পুলিশের হাতে। বাংলাদেশ থেকে যাওয়া বাবা-ছেলে গতকাল রোববার বড়দিনের রাতে কলকাতার নিউমার্কেট চত্বরে ভাঙচুর চালান।

ফ্রি স্কুল স্ট্রিটের এক বারে নিরাপত্তার দায়িত্বে থাকা বাউন্সার থেকে শুরু করে কর্মী সবাইকেই মেরে ধরাশায়ী করেন বাবা-ছেলে। পরে পুলিশ এসে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, রোববার রাতে পার্কস্ট্রিটে উৎসবে মেতেছে মানুষ। চিকিৎসা করাতে আসা বাবা-ছেলেও সে উৎসবে গা ভাসান। রাত ১০টার দিকে বাবা-ছেলে ঢোকেন নিউ মার্কেট চত্বরের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বারে।

কিন্তু মদ্যপানের পর মত্ত হয়ে বারের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন তারা। পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন ওই বারের কর্মী সুজিত বক্সী।

পুলিশকে সুজিত জানিয়েছেন, মদ্যপ বাবা-ছেলে তাকে ধাক্কা দেন, বারের অন্য কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। পরে বারের নিরাপত্তা রক্ষী তাদের থামাতে এলে তাদেরও এলোপাথাড়ি লাথি-ঘুষি চালিয়ে জখম করেন ওই বাবা-ছেল।

এই ঘটনায় আহত হন সুজিত ও বারের আরেক কর্মী শঙ্কর রুদ্র। তাদের দুজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায়, চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয় তাদের।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে আসা ওই বাবা-ছেলের নাম সেরাজুল খান এবং নাফিউ খান। তাদের বাড়ি গাজীপুরের টঙ্গীর মুন্নুনগরে। বারের কর্মী সুজিতের অভিযোগের ভিত্তিতে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের পরিবারকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকেও একটি ই-মেল পাঠিয়ে ঘটনাটি জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯