শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এখনই উদ্ধার হচ্ছে না মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ

এখনই উদ্ধার হচ্ছে না মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ

অনুসন্ধান ডেস্ক : ভোলার মেঘনা নদীতে সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ডুবে যাওয়া পরিবহণ ট্যাংকার জাহাজ উদ্ধারে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তেলের মালিকানাধীন কোম্পানির পক্ষ থেকে জাহাজ উদ্ধারের জন্য কোনো আবেদন না পাওয়ায় আপাতত ট্যাংকার থেকে যাতে তেল ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আব্দুস সালাম জানান, ওই ট্যাংকার থেকে নদীতে ভেসে যাওয়া তেল উদ্ধার করার কাজ অব্যাহত রয়েছে। রাতে ওই নদীতে লালবাতি জ্বালিয়ে ওই রুটের সব নৌযানকে সতর্ক করা হয়।

সোমবার সকালে ওই এলাকায় বয়া স্থাপনের কাজ শুরু হয়েছে। ওই রুট দিয়ে প্রতিদিন চট্টগ্রাম-বরিশাল-খুলনা রুটে শতাধিক পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। নদীতে ছড়িয়ে পড়া তেল থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্যই এসব সতর্কতা অবলম্বন করা।

রোববার ভোররাতে চট্টগ্রাম থেকে সাগর নন্দিনী-২ নামের ওই জ্বালানি তেল পরিবহণকারী জাহাজটি ভোলার মাঝেরচর এলাকা অতিক্রমের সময় ঘন কুয়াশার কারণে অপর একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে সাগর নন্দিনীর অর্ধেকাংশ ডুবে যায়। ছয়টি তেলের ট্যাংকের মধ্যে চারটি পানিতে তলিয়ে আছে।

এর মধ্যে ছিল দুই লাখ ৩৪ হাজার লিটার অকটেন ও আট লাখ ৯৮ হাজার লিটার ডিজেল ছিল। পদ্মা ওয়েল কোম্পানির এই তেল পরিবহণ করছিল শেখ হাফিজুর রহমানের মালিকানাধীন সাগর নন্দিনী-২ ট্যাংকারটি।

কোস্টগার্ড প্রকৌশল বিভাগ জানায়, সোমবার সকাল পর্যন্ত কোস্টগার্ড টিম লুমার সিস্টেমে নদী থেকে তেল পৃথক করার কাজ করে এ পর্যন্ত ৭ হাজার লিটার পানিযুক্ত জেল উদ্ধার করা হয়। এ ছাড়া নদীতে কয়েকশ জেলে স্থানীয় পদ্ধতিতে নদী থেকে ভাসমান তেল ছেঁকে তুলছেন।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে তিন যুগ্ম পরিচালক সমন্বিত একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। ওই টিম জানায়, ট্যাংকার জাহাজটি তোলার জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তেলের মালিকানাধীন পদ্মা ওয়েল কোম্পানির পক্ষ থেকে জাহাজ উদ্ধারের জন্য কোনো আবেদন পাওয়া যায়নি। এ ছাড়া পরিজন ট্যাংকারের মালিকপক্ষেরও আবেদন পাওয়া যায়নি।

বর্তমানে ট্যাংকার থেকে যাতে তেল ছড়িয়ে পড়তে না পারে, এখন কেবল ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার সকাল থেকে লিকেজ তেমন হচ্ছে না। তবে সব কিছু দেখভাল করার জন্য কোস্টগার্ড, নৌপুলিশ ও ভোলা সদর থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯