বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আইপিএল নিলামে কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব

আইপিএল নিলামে কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব

অনুসন্ধান ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে কলকাতা নাইট রাইডার্সের কেনা বেশিরভাগ ক্রিকেটার ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই এবারের নিলামে টাকা খরচ করতে চায়নি দলটি।

শাহরুখ খানের দল এবার তাই সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের পেছনে। গত ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে কলকাতা মোট ৮ ক্রিকেটারকে দলে নিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দেড় কোটি রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।

দ্বিতীয় সর্বোচ্চ এক কোটি রুপি খরচ করেছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসের পেছনে। ৯০ লাখ রুপিতে নিয়েছে তামিল নাড়ুর উইকেটরক্ষক ব্যাটার নারায়ন জগদেশানকে। চতুর্থ সর্বোচ্চ ৬০ লাখ রুপি খরচ করেছে পেসার ভৈরব অরোরার পেছনে।

এদিকে, তারা ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে আরেক বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে। লিটন প্রথমবারের মত আইপিএলের কোনো দলে খেলতে যাচ্ছেন।

মানদ্বীপ সিংকেও ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। অন্যদিকে, কুলওয়ান্ত খেজরোলিয়া ও সুইয়াশ শর্মাকে তারা দলে নিয়েছে ২০ লাখ করে মোট ৪০ লাখ রুপিতে। সবমিলিয়ে এবারের আইপিএল নিলামে কলকাতা মোট খরচ করছে ৫ কোটি ৪০ লাখ রুপি।

কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরোলিয়া, সুইয়াশ শর্মা, মানদীপ সিং, লিটন দাস ও সাকিব আল হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯