বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল

অনুসন্ধান ডেস্ক: যুক্তরাষ্ট্রে শীতকালীন শক্তিশালী তুষার ঝড় আঘাত হেনেছে। এতে দেশটিতে বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে কেবল শুক্রবারই (২৩ ডিসেম্বর) বাতিল করা হয়েছে ২১০০টিরও বেশি ফ্লাইট।

দেশটিতে বড়দিন উপলক্ষে ছুটির মৌসুম শুরুর সময় ফ্লাইট বাতিলের এ ঘটনা ঘটল। প্রতি বছর এ সময় আকাশপথে যাতায়াত বেড়ে যায়। রেলপথে যাত্রীসেবা দেওয়া সংস্থা অ্যামট্র্যাক ক্রিসমাসের মধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে হাজার হাজার মানুষের ছুটির ভ্রমণ ব্যাহত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবারের নির্ধারিত আরো ২ হাজার ১২০টি ফ্লাইটও ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

অন্যদিকে রেলপথ যাত্রী সেবা দেওয়া অ্যামট্র্যাক ক্রিসমাসের আগে-পরে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে করে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষের ছুটির মধ্যে ভ্রমণ ব্যাহত হয়েছে।

রয়টার্স বলছে, ফ্লাইট বাতিলের পাশাপাশি হাজার হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিতও হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। যার মধ্যে এক-তৃতীয়াংশই আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্সের।

এছাড়া সাউথওয়েস্ট এয়ারলাইন্স বৃহস্পতিবার ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে যা সংস্থাটির সকল নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ এবং এয়ারলাইন্স এরই মধ্যে শুক্রবারের জন্য নির্ধারিত আরো ৫৫০টি ফ্লাইটও বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।— রয়টার্স।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯