বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শিগগিরই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

শিগগিরই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

অনুসন্ধান ডেস্ক: সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মহামারীতে ভুগছেন? এই স্কিম আপনাকে ঋণ মুক্ত হতে সাহায্য করতে পারে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো মেতে আছেন লড়াইয়ে।

এদিকে ফুটবলে মাঠে আগামী মাসেই ফের লড়াই হবে ব্রাজিল-আর্জেন্টিনার। তবে সেই লড়াইটি অবশ্য জাতীয় দলের নয়। আসন্ন ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’- এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে রয়েছে এই দুই পরাশক্তি। কলম্বিয়ার মাটিতে এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ১৯ জানুয়ারি। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হবে ২৩ জানুয়ারি। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল খেলবে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে রয়েছে – স্বাগতিক কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং পেরু।

‘বি’ গ্রুপে রয়েছে – ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি এবং বলিভিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯