বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা বাইডেনের

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা বাইডেনের

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা বাইডেনের
ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি .. ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটির পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র, অর্থ— সব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন।

জো বাইডেন বলেন, ‘ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চালানোর জন্য দেশটির সেনাদের আমরা প্রশিক্ষণ দেব। ’ এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির মাধ্যম ৩৭ কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা পাঠনোর ঘোষণাও দিয়েছেন বাইডেন।সিএনএনের খবরে বলা হয়েছে, এই ঘোষণা অনুসারে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাচ্ছে। এ ছাড়া গোলা, ট্যাংক ও রকেটলঞ্চার পাচ্ছে দেশটি।সব মিলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮৫ কোটি মার্কিন ডলারের সাহায্য পাচ্ছে ইউক্রেন।

গত কয়েক দিন ধরে ইউক্রেনে টানা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এই হামলার মধ্যে যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান জো বাইডেন। তিনি আরও বলেন, ইউক্রেন পাশে সব সময় থাকবে যুক্তরাষ্ট্র।

বাইডেন যে এই ঘোষণা দেবেন মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তা আগেই জানিয়েছিল কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সেই সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, এ সহায়তা প্যাকেজের আওতায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দেওয়া হবে। আর ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের মাধ্যমে বাকি ৮০ কোটি ডলারের তহবিল দেওয়া হবে। অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য খাতের জন্য ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ তহবিল দিয়ে থাকে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯