বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মেসি নেইমার এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা বাফুফের

মেসি নেইমার এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা বাফুফের

অনুসন্ধান : আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর মধ্য দিয়েই শেষ হলো মরুর বুকে প্রথম বিশ্বকাপ। আর বিশ্বকাপের আমেজ শেষ না হতেই ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশে আসবেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। মেসির সঙ্গী হিসেবে থাকছেন ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে মেসি-নেইমার-এমবাপ্পেকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

তার দাবি, বাংলাদেশে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। বাংলাদেশের দর্শকদের আক্ষেপ ঘোচাতে মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলের প্রীতিম্যাচ আয়োজন করা হবে।

আর্জেন্টাইনদের ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ফুটবল বিশ্বমঞ্চে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মেসিরা। টাইব্রেকারে ৪-২ ব্যবধানেই ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলের সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়েও স্কোরবোর্ড ৩-৩ ব্যবধানে সমতায় থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯