বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইতালিতে হিজাব পরায় বাংলাদেশি নারীকে মারধর

ইতালিতে হিজাব পরায় বাংলাদেশি নারীকে মারধর

অনুসন্ধান ডেস্ক:: ইতালিতে হিজাব ব্যবহার করায় মারধরের শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। এ ঘটনায় দেশটিতে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি। স্থানীয় থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। স্থানীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার হলে,এতে টনক নড়ে প্রশাসন ও জনমনে।

২৯ বছর বয়সী দুই সন্তানের মা সানোয়ারা বেগম। সম্প্রতি সানোয়ারা বেগম দুই শিশু সন্তান ও তার বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে ভেনিসের মেসরে শহর থেকে মারঘেরা শহরে ফুফুর বাসায় বেড়াতে যান।ফুফুর বাসার কাছাকাছি পৌঁছানোর পর তিনজন ইতালীয় মহিলা তার নিকাব পরা নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠে। এ সময় সানোয়ারা প্রতিবাদ করলে তিন মহিলা তাকে এলোপাতাড়ি আঘাত করেন এবং তার নিকাব ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিরা সানোয়ারাকে হাসপাতালে ভর্তি করান এবং ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছেন। ঘটনাটি ইতালির ভেনিস শহরে বসবাসরত প্রায় বিশ হাজার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এছাড়া ইতালির বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা এ ঘটনার বিচার দাবি করেন।

ইতালিতে প্রায় ২৮ লক্ষাধিক মুসলিমের বসবাস। ইতালির আইনে হিজাব ব্যবহার করা কোনো অপরাধ নয়। ঘটনাটি গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে প্রচার ও প্রকাশের জন্য গতকাল রোববার সকাল ১০টায় একটি মৌন মিছিলের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা।

মিছিলটি ভেনিস শহরের মেস্ত্রে ট্রেইন স্টেশন থেকে শুরু করে মেস্ত্রে কইন মার্কেটের সামনে এসে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেকেই উপস্থিত থেকে এই ঘৃণ্য নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গত ১৫ বছর ধরে ইতালিতে বসবাস করছেন সানোয়ারা বেগম।বাবা-মায়ের সঙ্গে ১৪ বছর বয়সে ইতালি আসেন তিনি। ইতালীয় টেকনিক্যাল স্কুল থেকে পড়ালেখা শেষ করে বিয়ে করেন ইতালি প্রবাসী আরিফুর রহমানকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯