বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে আবারও বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু

ভারতে আবারও বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: ভারতে বিষাক্ত মদ্যপানে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। এবার বিহারের সারান জেলায় বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই জেলার চাপড়া এলাকায় বিষাক্ত মদ্যপানে অনেকেই বমি শুরু করেন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে বেশ কয়েকজন মারা যান। বাকিদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এদিকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিষাক্ত মদ্যপানেই তাদের মৃত্যুর হয়েছে। নিহত পরিবারের সদস্যরাও একই কথা বলছেন। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবৈধ মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাই বেআইনি মদ্যপানে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত জুলাইয়ে ভেজাল মদ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদ্যপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯