বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শ্রেণিকক্ষে ফেলে প্রধান শিক্ষককে পেটাল ছাত্রীরা

শ্রেণিকক্ষে ফেলে প্রধান শিক্ষককে পেটাল ছাত্রীরা

অনুসন্ধান ডেস্ক:: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সরকারি স্কুলের প্রধান শিক্ষককে শ্রেণিকক্ষের মধ্যে ফেলে প্রকাশ্যে মারধর করেছে স্কুলটির ছাত্রীরা। ভারতের কর্ণাটকে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

কর্ণাটকের কাতিরি সরকারি মাধ্যমিক স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল হোস্টেলের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেছেন। এ ঘটনার পরই পরই ওই ছাত্রী শিক্ষককে উচিৎ শিক্ষা দেওয়ার জন্য সহপাঠিদের জানায়।

রাস্তায় ফেলে প্রধান শিক্ষককে পেটানোর দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে ছাত্রীরা মিলে একজন লোককে পেটাচ্ছে।

অন্য এক ভিডিওতে দেখা গেছে, ছাত্রীরা প্রধান শিক্ষককে মারতে গেলে স্কুলের স্টাফ ও শিক্ষকরা তাদের শান্ত করার চেষ্টা করেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজেকে বাঁচনোর জন্য একটি শ্রেণিকক্ষের মধ্যে ঢোকার চেষ্টা করেন, কিন্তু মেয়েরা দরজা খুলে লাঠি হাতে সজ্জিত হয়ে তাকে মারধর করছে।

স্কুলে কর্মকর্তারা বলছেন, প্রধান শিক্ষক একজন অভ্যাসগত অপরাধী এবং তার বিরুদ্ধে অতীতে বেশ কয়েকটি ছাত্রীকে হয়রানির অভিযোগ রয়েছে। এ ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই শিক্ষককে গ্রেফতার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯