বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেসির নামে সন্দেশ, দাম ১৫ হাজার

মেসির নামে সন্দেশ, দাম ১৫ হাজার

অনুসন্ধান ডেস্ক: মিষ্টি আর ফুটবলের প্রতি বাঙালির প্রেম বিদেশের গণ্ডিতে পৌঁছেছে সেই কবে। সেই প্রেমকে আবারও উসকে দিলো ৩ ফুটের ‘মেসি সন্দেশ’। শুধু তাই নয়, একইসঙ্গে মিষ্টির দোকানে মিলল আর্জেন্টিনা রসগোল্লা এবং বিশ্বকাপ সন্দেশও। আর এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়।

জানা গেছে, হাওড়ার গন্ধেশ্বরী সুইটসের শোকেস এখন আর্জেন্টিনা রসগোল্লা, মেসি ও ওয়ার্ল্ডকাপ সন্দেশে ভর্তি। সেখানে গরম রসে সাঁতার কাটছে সাদা নীল ডোরাকাটা আর্জেন্টিনা রসগোল্লা। শোকেস জুড়ে আরও সাজানো বিশ্বকাপের আদলে তৈরি সন্দেশ। আর এলাকাবাসীদের আলোচনাও এখন তাই নিয়ে।

আগামীকাল বিশ্বকাপের ফাইনালে খেলছে আর্জেন্টিনা-ফ্রান্স। এই বিশ্বকাপে রাত জেগে লোকে যেমন খেলা দেখছেন, তেমনি নিয়ে যাচ্ছেন বিশ্বকাপ স্পেশাল মিষ্টি।গন্ধেশ্বরী সুইটসের কর্ণধার কেষ্ট হালদার বলেন, ‘বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই এই মিষ্টির জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা রসগোল্লা ও বিশ্বকাপ সন্দেশের প্রতিই সবার ঝোঁক। সবাই খুব পছন্দ করছে এই মিষ্টি। এ ছাড়াও রয়েছে ফুটবল সন্দেশ।’

তিনি আরও জানান, ৩ ফুটের মেসি সন্দেশ বিক্রি হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। ইতোমধ্যে এলাকার দুটি ক্লাব অগ্রিম বুকিং করেছে এই সন্দেশের। এ ছাড়া আর্জেন্টিনা রসগোল্লার দাম ১৯ টাকা, বিশ্বকাপ সন্দেশের দাম ৬৩ টাকা।

গন্ধেশ্বরী সুইটসের কর্ণধার ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই ফ্যান। তবে এখন পাখির চোখ আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার দিকেই। কেননা, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তার দোকানের মিষ্টির চাহিদা বাড়বে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯