শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে আর্জেন্টিনার মিছিল করায় ওসি বদলি!

বরিশালে আর্জেন্টিনার মিছিল করায় ওসি বদলি!

অনুসন্ধান ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে ওসি আলাউদ্দিন মিলনের নেতৃত্বে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল করা হয়েছে। আর সেই মিছিলের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এ ঘটনার পরপরই বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয় ওসি আলাউদ্দিনকে।

যদিও বরিশাল জেলা পুলিশের দাবি, এটি কোন শাস্তিমূলক বদলি নয়, নিয়মিত বদলি। বুধবার রাত তিনটার দিকে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে আর্জেন্টিনার জয়ের পর বাকেরগঞ্জের সদর রোডে কয়েক শতাধিক আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন একটি আনন্দ মিছিল বের করেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি আলাউদ্দিন মিলন কালো রঙের একটি টি-শার্ট পরে আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় তিনি হাত জাগিয়ে অন্যদের উৎসাহ দিতে দেখা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওসি আলাউদ্দিন মিলনকে বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয়। আর বদলির ঘটনায় উপজেলাজুড়ে চলছে নানামুখী আলোচনা।

অনেকের ধারণা, আর্জেন্টিনার পক্ষে আনন্দ মিছিল করায় তাকে বদলি করা হয়েছে। তবে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, এটা পুলিশের নিয়মিত বদলি। বাকেরগঞ্জের তার দুই বছরের বেশি হওয়ায় বদলি করা হয়েছে। অন্য কোন বিষয় নেই।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯