বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধরা পড়ে ঘুসের টাকা গিলে খাওয়ার চেষ্টা পুলিশের

ধরা পড়ে ঘুসের টাকা গিলে খাওয়ার চেষ্টা পুলিশের

অনুসন্ধান ডেস্ক: মহিষ চুরির মামলায় ঘুস নিয়ে হাতেনাতে ধরা পড়েন পুলিশ কর্মকর্তা। কিন্তু প্রমাণ না রাখতে অদ্ভূত এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। এনডিটিভি জানিয়েছে, ভারতের হরিয়ানার ফরিদাবাদে মাহেন্দ্র উলা নামে এক পুলিশ কর্মকর্তা ঘুসের টাকা নিয়ে ভিজিল্যান্স কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা পড়েন। ধরা পড়ার সঙ্গে সঙ্গে ঘুসের টাকা মুখে ভরে ফেলেন মাহেন্দ্র। তাৎক্ষণিক তা গিলে ফেলার চেষ্টা করেন তিনি।

সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে শুভনাথ নামে এক ব্যক্তির মহিষ চুরি হয়। সেটি উদ্ধারের জন্য ওই পুলিশ কর্মকর্তার দ্বারস্থ হন তিনি। তার কাছে ১০ হাজার টাকা ঘুস দাবি করেন মাহেন্দ্র। ইতোমধ্যে তাকে ৬ হাজার টাকা দিয়েছেন তিনি।

এরপর বাকি টাকা দাবি করায় ভিজিল্যান্স ডিপার্টমেন্টে অভিযোগ করেন শুভনাথ। ফলে অভিযান চালায় তারা।  ইতোমধ্যে এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার সঙ্গে সঙ্গে ঘুসের টাকা মুখে ভরে ফেলেন মাহেন্দ্র। তাৎক্ষণিক তা গিলে ফেলার চেষ্টা করেন তিনি। সেসময় তার মুখ থেকে সেটা বের করতে ধস্তাধস্তি শুরু করেন ভিজিল্যান্স কর্মকর্তারা।

একপর্যায়ে মাহেন্দ্রকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ঘুস বের করার চেষ্টা করেন তারা। এক্ষেত্রে ব্যর্থ হন ভিজিল্যান্স কর্মকর্তারা। পরে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯