বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> স্বপ্নের ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন আলভারেজ। আরেকটি গোল করেছেন মেসি।
দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজান আর্জেন্টাইন কোচ স্কালোনি। ম্যাচের শুরু থেকে ক্রোয়েশিয়া বল দখলে রাখলেও ম্যাচের সুযোগ তৈরি করতে পারতেছিল না ক্রোয়েশিয়া। কিন্তু সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে উঠে আর্জেন্টিনা।
মেসির পেনাল্টি থেকে ৩৪ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩১ মিনিটে গোলরক্ষক লিভাকোভিচ আলভারেজকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। হলুদ কার্ড দেখেন গোলরক্ষক। প্রতিবাদ করতে এলে কোভাচিচ। ডান দিকে দারুণ শটে গোল দিয়ে এগিয়ে দেন মেসি। বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল।
৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল দেন আলভারেজ। মাঝমাঠের একটু সামনে থেকে বল পেয়েই দৌড় দেন আলভারেজ। তাকে আটকাতে পারেননি ক্রোয়েশিয়ার কোনো ডিফেন্ডার। গোলরক্ষকের খুব কাছে গিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয়বারের মতো বল জড়ান জালে।
ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার কেউই কোনো গোল দিতে পারেনি। তবে লড়েছে সমানতালে। আর্জেন্টিনা ২ শট নিয়েছে, ১টি অন টার্গেট। অন্যদিকে ক্রোয়েশিয়া ১টি শট নেয়।
৬৯ মিনিটে মেসি ডানদিকে বল পেয়েই এগিয়ে আসেন ডি বক্সের দিকে। পাশে দুজন থাকলেও মেসিকে থামাতে পারেনি ক্রোয়েশিয়ার কোনো ডিফেন্ডার। একদম লাইনের পাশ থেকে গোলমুখে অসাধারণ পাস দেন মেসি। সেখানে থাকা আলভারেজ জড়িয়ে দেন জালে। ফলে ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল হার দিয়ে। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপের চ্যাম্পিয়ন হয় তারা। শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসবধ করে সেমিফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে ক্রোয়েশিয়া মরক্কোর সঙ্গে ড্র করার পর কানাডাকে হারায়। গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটে ওঠে তারা। জাপান ও ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে গতবারের রানার্সআপরা।