শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার-হেলপারসহ নিহত ৩

বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার-হেলপারসহ নিহত ৩

অনুসন্ধান ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ ড্রাইভার ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরার চর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপ হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে টমেটো পরিবহনকারী একটি ছোট পিকআপ দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জ যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর অভিমুখে আসার পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই ছোট পিকআপের ড্রাইভার, হেলপার ও একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালিয়ে ৩টি মরদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হবে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯