বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে তদন্তে নামছে ফিফা

আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে তদন্তে নামছে ফিফা

অনুসন্ধান ডেস্ক : কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত একটায় তাদের ম্যাচ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু ওই ম্যাচ নিয়ে পরিকল্পনার আগে চিন্তিত হয়ে পড়েছে লিওনেল মেসিরা। কেননা নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে তদন্তে নামছে ফিফা।

সাধারণত কোনও দল পাঁচটি হলুদ কার্ড দেখলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে ফিফা। ম্যাচে রেকর্ড ১৬টি হলুদ কার্ড দেখানো হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে লিওনেল মেসিদের। ফিফা জানিয়েছে, আর্জেন্টিনার ফুটবলাররা নিয়মভঙ্গ করেছেন।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচের মধ্যে এবং পরে বিপক্ষের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিষয়টি ভাল ভাবে নিচ্ছে না ফিফা। আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে।

শুক্রবার ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা বার বার ঝামেলায় জড়িয়ে পড়েন। তাতে ভূমিকা ছিল রেফারিরও। একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়েন।

আর্জেন্টিনার মার্কোস আকুনা একটি ফাউল মানতে না পেরে সপাটে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তার পরেই দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। মেসি নিজেও নেদারল্যান্ডসের কোচ লুই ফান হালের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

তদন্তে দোষী সাব্যস্ত হলে দুই দেশের ফুটবল সংস্থাকেই ১৬ হাজার ডলার জরিমানা করা হতে পারে। এই বিশ্বকাপে দু’বার সৌদি আরবকে জরিমানা করা হয়েছে। যদি আলাদা করে আর্জেন্টিনার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়, তা হলে জরিমানার অঙ্ক বাড়তে পারে। কবে সিদ্ধান্ত বলা হবে, তা জানায়নি ফিফা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯