বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেমিফাইনালে আর্জেন্টিনা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেমিফাইনালে আর্জেন্টিনা

অনুসন্ধান ডেস্ক:: কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় অপ্রতিরোধ্য নেদারল্যান্ডস ও লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার (০৭ ডিসেম্বর) রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুই দলের সেমিফাইনালে ওঠার লড়াই শুরু হয়।

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। আর হেরে গেলে বিদায় কনফার্ম। এমন কঠিন সমীকরণের ম্যাচে সর্বোচ্চ উজার করে দিলেন লিওনেল মেসি। ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির সহায়তায় গোল দেন মোলিনা। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন লিওনেল মেসি। নেদারল্যান্ডের বিপক্ষে ঠান্ডা মাথার পেনাল্টি থেকে গোল করে দলের সেমিফাইনালের পথ সুগম করে দেন মেসি।

কিন্তু ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডস ২ গোল শোধ করে দেওয়ায় খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। জোড়া গোল করে নেদারল্যান্ডকে সমতায় ফেরায় উট উইঘোর্স্ট। অতিরিক্ত সময়ের খেলায় কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ করার জন্য টাইব্রেকারের শরণাপন্ন হতে হয়। সেখানেই জিতে শেষ আটে নিজেদের নাম লেখালো আর্জেন্টিনা।

বিস্তারিত আসছে…

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯