শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> আবারও রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়াপল্টন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার কারণে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকালে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেয়া হয়েছে।
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কার্যালয়ের সামনেও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে ও একই সময়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
তিনি আরও জানান, তাদের দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।