শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২০২৩ সাল খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ: খাদ্য সচিব

২০২৩ সাল খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ: খাদ্য সচিব

২০২৩ সাল খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ: খাদ্য সচিব
২০২৩ সাল খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ: খাদ্য সচিব

অনুসন্ধান ২৪ >> ২০২৩ সাল খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বলেছেন। তাই আমাদের খাদ্য অপচয় বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে খাদ্য নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সচেতনতার বিষয়ে নির্দেশ দিয়েছেন। তবে আমাদের দেশে সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের ১৫ লাখ মেট্রিক টনের উপরে খাদ্য মজুদ আছে।

তিনি আরও বলেন, সারা দেশের ২ হাজার ৫০০ ওএমএস পরিবেশকের মাধ্যমে আমরা খাদ্য জনগণকে দিয় থাকি। এছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ লোককে ৩০ কেজি করে চাল দিচ্ছে সরকার। এখানে অনেক টাকা ভর্তুকি দেয়া হয়।

খাদ্য সচিব বলেন, জ্ঞানময় ও ভেজালমুক্ত খাদ্য খেতে হবে। আগামী প্রজন্মের জন্য ভেজালমুক্ত খাদ্য খাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। শিগগিরই খাদ্য মন্ত্রণালয় পারিবারিক খাদ্য নির্দেশিকা তৈরি করতে যাচ্ছে। খাদ্য নির্দেশিকায় কোন খাবার কতটুকু খাবেন, তা সেখানে উল্লেখ থাকবে। আগামী ২০২৩ সাল খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই বেসরকারিভাবে ভারত থেকে আমরা চালের আমদানি সরাসরি করে দিয়েছি ও ভ্যাট কম করে দেয়া হয়েছে।

খাদ্য অপচয় ও অতিরিক্ত খাবার খাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা যে পরিমাণ খাবার অপচয় করি তা পৃথিবীর অন্য কোনো দেশ করে না। আমরা যে পরিমাণ খেতে পারবো, সেই পরিমাণ রান্না করবো। আমাদেরকে ব্যালেন্স খাবার খেতে হবে। আমাদের প্রতিদিন ১৮০ থেকে ২০০ গ্রাম খাবার খাওয়া দরকার। আর আমরা খাচ্ছি ৪০০ গ্রাম বা দ্বিগুণ। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে ডায়াবেটিস, লিভার নষ্টসহ আমাদের নানা ধরনের রোগ হচ্ছে। আসুন স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আমরা সোচ্চার হই।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, রহিম বাদশা, সাংবাদিক অধ্যাপক দেলওয়ার হোসেন, শাহাদাত হোসেন শান্ত ও কে এম মাসুদ।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯