শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ককটেল বিস্ফোরণ

বরিশালে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার টিঅ্যান্ডটি রোড মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন। ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৮টার দিকে বোমা ফাটার শব্দ পেয়েছে তারা। এ ঘটনায় ওই এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি আলাউদ্দিন মিলন বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকার সড়কের ওপরে হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ হয়।

খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লাল স্কচটেপ মোড়ানো বিস্ফোরিত জর্দার কৌটা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশ ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। এ ছাড়া পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯