বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৭৪৮ প্রার্থী শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন

৭৪৮ প্রার্থী শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন

৭৪৮ প্রার্থী শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন
৭৪৮ প্রার্থী শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন

অনুসন্ধান ২৪ >>৭৪৮ জন প্রার্থী ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে সরকারি কলেজ ও মাদরাসার প্রভাষক পদে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে এসব প্রভাষককে নিয়োগ দেয়া হয়েছে। প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ পেয়েছেন। তাদের নিয়োগের কিছু শর্ত দেয়া হয়েছে।

জানা গেছে, সাফল্যে সঙ্গে প্রশিক্ষণ শেষ করে, বিভাগীয় পরীক্ষা উত্তীণ হয়ে ও দুই বছর শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত করার পর এসব প্রার্থীর চাকরি স্থায়ী হবে।

নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের মধ্যে বাংলায় ৬৭ জন, ইংরেজিতে ২৮ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৪১ জন, দর্শনে ৬৯ জন, অর্থনীতিতে ৪২ জন, প্রাণিবিদ্যায় ৪১ জন, ইতিহাসে ১৮ জন, রসায়নে ৪৩ জন, ইসলামী শিক্ষায় ১০ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৭৭ জন, পদার্থবিদ্যায় ২৪ জন, উদ্ভিদবিদ্যায় ৪২ জন, সমাজবিজ্ঞানে ১৩ জন, গণিতে ৩৮ জন, ভূগোলে ১৪ জন, মৃত্তিকা বিজ্ঞানে ২ জন, হিসাববিজ্ঞান ৫৮ জন, মার্কেটিংয়ে ১০ জন, ব্যবস্থাপনায় ৪২ জন, ফিন্যান্স ও ব্যাংকিং ৭ জন, মনোবিজ্ঞান ৬ জন, কৃষি বিজ্ঞান ১১ জন, পরিসংখ্যানে ৭ জন, সংস্কৃতে ১ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৪ জন, আরবিতে ২ জন, আরবি ও ইসলামী শিক্ষায় ৮ জন, ইংরেজিতে (টিটিসি) ২ জন, শিক্ষায় ১ জন নিয়োগ পেয়েছেন। নিয়োগের প্রজ্ঞাপনে তাদের বিভিন্ন সরকারি কলেজ ও মাদরাসায় পদায়ন দেয়া হয়েছে।

পদায়ন করা কলেজ বা মাদরাসায় তাদের দুই বছর কর্মরত থাকতে হবে। এসময়ে অন্য কোথায় বদলির আবেদন বিবেচনা করা হবে না।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯