বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সৌদির যুবরাজ প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১৬ কোটির রোলস রয়েস দিচ্ছেন

সৌদির যুবরাজ প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১৬ কোটির রোলস রয়েস দিচ্ছেন

হাকিকুল ইসলাম খোকন >> যুক্তরাস্ট্রে গত তিন বছর ধরে অপরাজিত ছিলো এবং ২০২২ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট মনে করা হয় দেশটিকে। কিন্তু কাতারের লুসাইল স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপে দু’বারের ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের ওই জয়ের পর দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। এ জয়কে স্মরণীয় করে রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে ফুটবলারদের জন্য বিশেষ এক উপহারের ঘোষণা দিয়েছেন। খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবারের পক্ষ থেকে একটি করে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পিলে চমকে যাওয়ার মতো ওই জয়ের পর সৌদি আরবের খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবারের পক্ষ থেকে একটি করে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ।

এতে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ কাতার থেকে ফিরে আসার পর প্রত্যেক খেলোয়াড়কে ৬ মিলিয়ন সৌদি রিয়াল মূল্যের একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন। আর এই প্রত্যেকটি গাড়ির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকার বেশি।

গত মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক বড় অঘটনের স্বাক্ষী হয় আর্জেন্টিনা। ওইদিন ২-১ গোলের ব্যবধানে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যায়। খেলার মাত্র ১০ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৪৮ মিনিটে সালেহ আল-শেহরির গোলে ম্যাচ সমতায় ফেরে।
এরপর ৫৩তম মিনিটে সালেম আলদাওসারি গোলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সৌদি। খেলার বাকি অংশে স্কোরলাইন থাকে অপরিবর্তিত এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯