বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরানে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত ৫, আহত ১৫

ইরানে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত ৫, আহত ১৫

অনুসন্ধান ২৪ >> ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ইরানের সরকারি একটি টেলিভিশনকে খুজেস্তানের স্থানীয় কর্মকর্তা ভালিওল্লাহ হায়াতি বলেছেন, সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের একজন শিশু, একজন নারী ও তিনজন পুরুষ।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বলেছে, একটি গাড়িতে করে দুই বন্দুকধারী বাজারে পৌঁছে লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে খুজেস্তানের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করা হয়েছে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল বলেছে, খুজেস্তানের ইজেহ শহরের একটি বাজারে বন্দুক হামলায় পাঁচজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি নামে এক তরুণী মারা যান। এই ঘটনার পর দেশটিতে হিজাববিরোধী বিক্ষোভ চলছে। ইরানের জাতিগত আরব সংখ্যালঘুদের বেশিরভাগ খুজেস্তানে বসবাস করেন। সেখানকার সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরাও মাহসা আমিনি হত্যাকাণ্ডের ঘটনায় শুরু হওয়া বিক্ষোভে যোগ দিয়েছেন।

আইএসএনএ বলেছে, নিহতদের মধ্যে ইরানের স্বেচ্ছাসেবী বাসিজ মিলিশিয়া গোষ্ঠীর দুই সদস্যও রয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, ইজেহ শহরের একটি স্কুলে সরকারবিরোধী বিক্ষোভকারী আগুন ধরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, স্কুল ভবনে আগুন জ্বলছে। এ সময় সেখানে গোলাগুলির শব্দও পাওয়া যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

 

আরও পড়ুন https://anusondhan24.com

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯