শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. সকাল ৯টায় বিদ্যালয়ে ক্লাস শুরুর নিয়ম থাকলেও বিদ্যালয়ে শিক্ষকরা সরকারি নিয়ম তোয়াক্কা না করে আসতে আসতে বাজায় ১০-১১টা। বিদ্যালয়ে এসে কোনো রকমে দু-একটি ক্লাস নেন। দুপুর একটা বাজতেই বিদ্যালয় ছুটি দিয়ে বাড়ি যাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নের ১৩০ নং পূর্ব চন্দ্রমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ একাধীক বিদ্যালয়ের বিরুদ্ধে।
পাশাপাশি ১১২ নং পশ্চিম ভেদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের আট বারাদ্দের অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। অসাধু কতিপয় কর্মকর্তা, স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও প্রধান শিক্ষকের যোগসাজশে বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে যারা মনিটরিং করছেন তাদেরও অনেকে এই অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে ১১২ নং পশ্চিম ভেদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিলছে না সরকারের দেওয়া প্রকল্পের সুফল। বরাদ্দ করা অর্থ আত্মসাতের এসব অভিযোগ আসছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ে।
তবে ব্যতিক্রম ১৩০ নং পূর্ব চন্দ্রমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়টি, এখানে মানা হয়না সরকারি কোন নিয়ম কানুন। শিক্ষকরা নিজেদের মতো করে আসেন বিদ্যালয়ে, ছুটিও দেন ইচ্ছেমতো। চার ঘণ্টায় চারজন শিক্ষক একটি বা দুটি বিষয়ের ক্লাস নিয়ে বাড়ি চলে যান। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে শিশুরা। সেই সঙ্গে দিন দিন বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকছে ওই এলাকার শিশুরা।
সরেজমিনে দেখা যায়, সোমবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে সন্যাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে কোনো শিক্ষক নেই। উড়ছে না জাতীয় পতাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিবার ও সোমবার ছিলেন অনুপস্থিত, বাকি শিক্ষরা বেলা ২.১০ মিনিটে জাতীয় পতাকা নামিয়ে নির্ধারিত সময়ে আগেই সরকারী নিময় তোয়াক্কা না করে স্কুল ছুটি দিয়ে বাড়ি চলে যান।
উপস্থিত স্থানীয় এক প্রবীন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা ১১ টায় সপ্তাহে আসেন দুই দিন, বাড়ি ফেরেন ২ টায়। প্রধান শিক্ষকের অনিয়ম দেখে ক্লাস নেয়ার বিষয়ে বাকি শিক্ষকদের আগ্রহ নেই। তাড়াও নিজেদের মনমতো বিদ্যালয়ে আসেন আবার ইচ্ছামতো চলে যান। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। লেখাপড়ায় আগ্রহী থাকলেও শিক্ষকদের অবহেলায় মনোযোগ হারাচ্ছে শিশুরা। তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান নষ্ট করেছে প্রধান শিক্ষক তাকে কিছু বলা যায় না, সে বরিশাল সিটি মেয়রের আত্মীয় পরিচয় দেন। এমনও কথা বলেন শিক্ষক, আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে কে কি করবে! আমি বহু শিক্ষকের অভিযোগ সমাধান করেছে। কারন আমাকে এই সরকারের আমলে কেউ কিছু করিতে পারিবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বিদ্যালয়টি আগে ভালোই ছিলো প্রধান শিক্ষক গিয়াসের কারনে স্কুলটি ধ্বংশের পথে শিশুরাও ছাড়ছেন স্কুল। প্রধান শিক্ষকের অবহেলার কারনে অন্য অন্য শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। তারা যদি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের পড়াতো তাহলে ফলাফল আরও ভালো হতো।
ওই এলাকার শিক্ষার্থীর অভিভাবকেরা বলেন, প্রধান শিক্ষকে কারনে সহকারি শিক্ষকরা ঠিক মতো ক্লাস নেয় না! এমন ঘটনার কারনে আমরা বহু ধুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের পাঠাই।
সময়ের আগেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি দেয়ার কারণ জানতে চাইলে ১৩০ নং পূর্ব চন্দ্রমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, বিদ্যালয় তো ছুটি হওয়ার কথা নয়। আমি মিটিংগে আছি খোঁজখবর নিয়ে জানাচ্ছি।
প্রাথমিক বিদ্যায়ের দুইটির বরাদ্দের অর্থ আত্মসাতের কারণে দীর্ঘ দিন ধরে স্কুল ভবনের সংস্কার হয়নি। ছাদের পলেস্তারা এখনো খসে পড়ে। ১৩০ নং পূর্ব চন্দ্রমোহন সরকারি প্রাথমিক ও ১১২ নং পঞ্চিম ভেদুরিয়া সরকারি প্রাথমিক স্কুল দুইটি জানালা বা দরজার পাল্লা নেই। জানালার গ্রিল ভাঙা। নিয়মিত পরিষ্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে টয়লেট।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি প্রাইমারি স্কুলে ক্ষুদ্র ও বড়ো মেরামত কাজ, বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (স্লিপ), রুটিন মেইনটেন্যান্স, প্রাক-প্রাথমিকের ক্লাস সজ্জিতকরণ, ওয়াসব্লক রক্ষণাবেক্ষণ, বই বিতরণ, শোক দিবস পালন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং আনুষঙ্গিকসহ আট ধরনের বরাদ্দ দেওয়া হয়। স্লিপের জন্য শিক্ষার্থী ভেদে প্রতিটি স্কুলে বছরে বরাদ্দ দেওয়া হয় ৭০ হাজার থেকে প্রায় পনে ২লাখ টাকা। শিক্ষার্থীর সংখ্যা ২০০-এর বেশি হলে ৭০ হাজার টাকা, ৩০০-এর বেশি শিক্ষার্থীর ক্ষেত্রে ৮৫ হাজার টাকা এবং শিক্ষার্থীর সংখ্যা ৫০০-এর বেশি হলে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় স্কুলে। এই বরাদ্দের অর্থ শিক্ষা কার্যক্রম, টিউবওয়েল মেরামত, আসবাবপত্র মেরামতসহ বিভিন্ন কাজে ব্যয় হওয়ার কথা। কিন্তু এ অর্থের অনেকটাই ব্যয় করেন না স্কুল দুইটির কমিটি। বিভিন্ন বিল ভাউচার দেখিয়ে এই অর্থের একটা বড় অংশ আত্মসাৎ করেছেন তারা।
স্কুলের রুটিন মেরামতের জন্য বছরে ৫০ হাজার টাকা দেওয়া হয়। প্রাক-প্রাথমিক ক্লাসরুম সজ্জিতকরণে বছরে ১০ হাজার টাকা, ওয়াসব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ২০ হাজার টাকা, বড়ো মেরামত কাজে দেড় লাখ থেকে দুই লাখ টাকা, বাউন্ডারি নির্মাণে সর্বোচ্চ ৭ লাখ টাকা, বই বিতরণে ৪০০ টাকা, ক্রীড়া অনুষ্ঠানের জন্য ২ হাজার টাকা, শোক দিবস পালনের জন্য ২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া আনুষঙ্গিক খাতে ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য সরকার বিভিন্ন নামের প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করছে। সরকারের সদিচ্ছা সত্ত্বেও কিছু অসাধু শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটিসহ প্রভাবশালীদের সিন্ডিকেটের কারণে মাঠপর্যায়ে মিলছে না সরকারের দেওয়া প্রকল্পের সুফল। ফলে দিনের পর দিন ভোগান্তির মধ্যেই বিদ্যালয় দুইটিতে পাঠদান চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অভিযোগ করে বলেছেন, বরাদ্দের টাকা ছাড় করতে কর্মকর্তাদের উৎকোচ দেওয়ায় তারা প্রাক্কলন অনুযায়ী কাজ করতে পারছেন না। আর প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, বরাদ্দের টাকা প্রাথমিক শিক্ষা অফিসে এলেও এ বরাদ্দের অর্থ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে পাঠানো হয়। কিছু অসৎ এসএমসির সদস্য ঠিকমতো কাজ করেন না।
প্রতিদিন নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় বন্ধ করে দেয়ারসহ বরাদ্দ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে বরিশাল উপজেলা শিক্ষা ফয়সাল জামিল বলেন, তবে পূর্ব চন্দ্রমোহন স্কুলের বিষয়টি জানতে পেরেছি, তদন্তধীন আছে রির্পোট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাকিটার বিষয়ে আমি জানিনা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন, অনিয়ম পেলে ছাড় দেওয়া হবে না। তবে প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন কিছু অনিয়ম পেলে আপনি আমাকে জানাবেন বলে জানান তিনি। তিনি বলেন, শিক্ষদের অনুপস্থিত সহ বরাদ্দের অর্থ আত্মসাতের জরিতদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়।