বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বের ৪১টি দেশে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করছে

বিশ্বের ৪১টি দেশে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করছে

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন তিন হাজারেরও বেশী শাখার মাধ্যমে বিশ্বের ৪১টি দেশে কাজ করছে। লন্ডন কনফারেন্সে একথা বললেন বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

এই শ্লোগানকে ধারন করে কাজ করছে বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন। ৭ই নভেম্বর ২০২২ বাঙ্গালী অধ্যুসিত ইষ্টলন্ডনের মাইক্রো বিজনেন্স পার্কে সন্ধ্যে সাতটায় এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএইচআরসি‘র সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার।

তিনি বলেন প্রত্যেক ধর্মেই মানবাধিকারের কথা বলা হয়েছে। তিনি বলেন পৃথিবীটা ক্ষণস্থায়ী প্রতিটি মানুষকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ভাল কিছু করে গেলে এটাই স্মরণীয় হয়ে থাকবে। যে সৎ উপার্জন করেন এবং উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করেন, নির্জাতিত ও নিপিড়িত মানুষের পাশে দাঁড়ান, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তোলেন।

বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের ইন্টারন্যাশনাল সম্মেলনে গ্রেটব্রিটেন, ইউরোপ এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। বিএইচআরসি‘র ইউরোপীয়ান প্রেসিডেন্ট মানবাধিকার নেতা সহিদুর রহমানের সঞ্চালনায় ও ইউকে ব্যাঞ্চের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ড্রাগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার ফারুক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ার গৌস সুলতান ও যুক্তরাজ্য শাখার সেক্রেটারী জেনারেল ও গভর্ণর তারাউল ইসলাম।

সম্মেলনে মানবাধিকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, বাবুল হোসেন, আব্দুল বাছির, আহমেদ হাসান, সাজিয়া স্নিগ্ধা, চট্রগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রব চৌধুরী, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক একেএম হাসান, নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ ফয়সাল সুমন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, আজীবন সদস্য মোঃ ইসমাইল হোসেন, কালিগঞ্জ গাজিপুর শাখার সভাপতি ফখরুল আলম, ফয়সল হোসেন, সুমন, নজির হোসেন, নাজমা হোসেন , রুমানা রাখি প্রমুখ।

 

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯