শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় জেলহত্যা দিবস পালিত উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে

বানারীপাড়ায় জেলহত্যা দিবস পালিত উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে

বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতাকে কারা প্রকোষ্টের অন্ধকারে নৃশংভাবে হত্যার দিন ৩ নভেম্বর জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিকাল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি খিজির সরদারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। মোবাইলে ভার্চুয়ালী বক্তৃতা করেন থাইল্যান্ডে চিকিৎসাধীন উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ গোলাম ফারুক।

এ সময় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তার সুস্থতার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান।

উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সহসভাপতি আক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন (সানা), যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ (স্বপন), জাকির হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত [সান্ত], বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হক মিনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমম রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন (ফ্লোরা),উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুহুল আমিন, সাবেক ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান, ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বিশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন বেপারী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯