রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কারন ছাড়াই বরিশাল-ভোলা রুটে স্পিডবোট চলাচল বন্ধ

কারন ছাড়াই বরিশাল-ভোলা রুটে স্পিডবোট চলাচল বন্ধ

অনুসন্ধান ২৪ >> ‘বরিশাল-ভোলা রুটে প্রতিদিন দুই শতাধিক স্পিডবোট চলাচল করে হঠাৎ করেই বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি। গতকাল বুধবার রাত ১১টার দিকে ভোলা-বরিশাল রুটের লাইন সুপারভাইজার তারেক শাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্পিডবোট চলাচল বন্ধ করার ঘোষণা আমরা দিইনি। ভোলা মালিক সমিতির লোকজন এ ঘোষণা দিয়েছেন। বুধবার রাত ১০টার দিকে তারা আমাদের জানিয়েছেন শনিবার পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।’

তারেক শাহ বলেন, এদিকে লঞ্চ মালিকরা লঞ্চ চলাচল বুধবার পর্যন্ত বন্ধ না করলেও বৃহস্পতিবার ঘোষণা দিয়েই বন্ধ করতে পারেন বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছেন।

তবে এ বিষয়ে লঞ্চ মালিকরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। সূত্রটি জানিয়েছে, কোনো কারণ না দেখিয়েই ৪ ও ৫ নভেম্বর ঢাকা-বরিশাল ও বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল আকস্মিক বন্ধ রাখবে মালিক পক্ষ।

আগামী শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। সমাবেশের আগে পরিবহন মালিকদের বিবাদ দেখিয়ে ৪ ও ৫ নভেম্বর বাস এবং ইজিবাইক চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

আরও পড়ুন  https://anusondhan24.com

http://google news

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯