রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মঠবাড়িয়ায় ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫

মঠবাড়িয়ায় ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫

অনুসন্ধান ২৪ >> পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে পৌর এলাকার দক্ষিণমিঠাখালী স্লুইসগেইট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে ও মামলা জানাগেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে ডিবি দক্ষিণের ইন্সপেক্টর আসলাম হোসেন, ইন্সপেক্টর মাহফুজ সহ একদল ডিবি পুলিশ মঠবাড়িয়ায় মাদকের একটি চালান রত্তন মিয়ার বাড়িতে নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের দক্ষিণ মিঠাখালী রতন হাওলাদার (৬৫), স্ত্রী নুরজাহান বেগম (৬০), ছেলে আবুল বাশার (৩০), মেয়ে আসমা আক্তার (২৩) ও উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মাহাবুব হাওলাদার (৩২)।

এসময় ওই বাড়ি থেকে ডিবি পুলিশ ১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও সাড়ে চার কেজি গাঁজা সহ মাদক পরিমাপের ইলেকট্রিক নিক্তি ও মাদক বিক্রির ৪৫ হাজার টাকা উদ্ধার করেন।

এ ঘটনায় ডিবি পুলিশ একই পরিবারের ৪ সদস্য সহ ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হন। মঠবাড়িয়া সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, মাদকমুক্ত মঠবাড়িয়া গড়ার লক্ষে অতাধুনিক প্রযুক্ত ব্যবহার করে মাদক কারবারিদের শনাক্ত করে অভিযান চালিয়ে বাড়ি থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ বিষয় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে ডিবির উপ-পরিদর্শক (এসআই) জোত্যিময় হালদার বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে মাদক কারবারিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

২০২০ সালের ১৩ জানুয়ারী ১৩শ পিস ইয়াবাসহ নুরজাহান বেগম ও তার ছেলে আবুল বাশার, মেয়ে আসমা আক্তার পুলিশ কর্তৃকধৃত হয়। ওই মামলায় দীর্ঘদিন হাজতবাসের পর জেল থেকে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

 

আরোও পড়ুনhttps://anusondhan24.com

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯