রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে কৃষি সম্প্রসারণ বিভাগের আলোচনা সভা অনুষ্ঠান

বরিশালে কৃষি সম্প্রসারণ বিভাগের আলোচনা সভা অনুষ্ঠান

অনুসন্ধান ২৪ >> বরিশালে জিংঙ্ক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ বিষয়ক আলোচনা সভা করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। সোমবার সকালে নগরীর কৃষি তথ্য সার্ভিসের হলরুমে হারভেস্ট প্লাস এবং স্বদেশ উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক। আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ আতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী মো. জাহিদ হোসেন, বীজ ডিলার জাকির হোসেন ও নলছিটির কৃষক হারুন-অর-রশিদ প্রমুখ। সভায় হারভেস্ট প্লাসের সিভিসি প্রজেক্টের আওতাধীন বীজ ডিলার, খুচরা বীজ বিক্রেতা এবং বীজ উৎপাদকসহ ৩৫ জন অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি বলেন, পেট ভরে শুধু খেলেই হবে না। অবশ্যই পুষ্টিকর হওয়া চাই। আর এর উৎস হতে পারে জিংঙ্ক সমৃদ্ধ চাল। এ জন্য উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে সমন্বয়ের মাধ্যমে এর চাহিদা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকাও কম নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯