বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে ইমরান খানের বিপুল বিজয়

পাকিস্তানে ইমরান খানের বিপুল বিজয়

অনুসন্ধান ২৪ >> পাকিস্তানে কয়েকটি আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপর্যয় ঘটেছে, আর সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিপুল বিজয় হয়েছে।

রোববার অনুষ্ঠিত জাতীয় পরিষদের আটটি আসনের উপনির্বাচনে ছয়টিতেই ইমরান খান জয়ী হয়েছেন। আর পাঞ্জাব প্রাদেশিক পরিষদের তিনটি আসনের মধ্যে দুটিতেই তার দলের প্রার্থীরা জয়ী হয়েছে। ইমরান খান জাতীয় পরিষদের আটটির মধ্যে সাতটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীর (পিপিপি) কাছে হেরে গেছেন। অপরটিতে তার দলের প্রার্থী পিপিপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এমন চিত্রই দেখা গেছে।

ইমরান খান ক্ষমতাসীন জোটের প্রার্থীদের হারিয়ে জাতীয় পরিষদের পেশোয়ার, মর্দান, চারসাদা, ফয়সালাবাদ, মুলতান ও নানকানা সাহিব আসনে জয়ী হয়েছেন।

প্রধান বিরোধী দল পিটিআই পাঞ্জাব পরিষদের উপনির্বাচনে তিনটির মধ্যে দুটি আসনে জয়ী হয়েছে। আর একটি আসনে জিতেছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ।

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী একসাথে জাতীয় পরিষদের সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। দেশটির আইন অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসনে নির্বাচন করতে পারেন। তবে নির্বাচনের পর তাকে একটি রেখে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়।

ইমরান খানের এই জয়ে সরকার পরিবর্তন না হলেও তার নৈতিক জয় হয়েছে। তার কর্মীরা এতে করে সরকার পতন আন্দোলন বেগমান করতে উদ্দীপ্ত হবে।অবশ্য সব আসনই একসময় ইমরান খানের দলের ছিল। স্পিকার এসব আসন শূন্য ঘোষণা করায় নতুন করে উপনির্বাচনের আয়োজন করতে হয়।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন, জিও নিউজ ও অন্যান্য

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯