মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন বিএনপি নেতাকর্মীদের লাঠি নিয়ে সমাবেশে আসা আইনসিদ্ধ নয় বলে । শনিবার সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপর তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছেন। এগুলো কী মিন করে আপনারা জানেন। বিএনপি নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কার্যক্রম চালালে আমাদের কিছু বলার নেই কিন্তু লাঠিসোঁটা বহন করা আইনসিদ্ধ নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে না আসেন। এটা কী ইঙ্গিত বহন করেছিল আমরা সেটা জানতাম না, জানিও না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সবাইকে বলবো তারা যেন তাদের ভাষা, বাক্য— সব কিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কাউকে এমন কিছু না বলেন, যাতে তারাও বিক্ষোভ প্রকাশ করেন, প্রতিরোধ তৈরি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যত ঘটনাই ঘটেছে আমাদের দু’দলের মধ্যে, এমন ধরনের স্লোগান বা কিছু বাক-বিতণ্ডা হয়েছে সে জন্য এই ঘটনাগুলো ঘটছে, আমরা যতটুকু শুনেছি। আর রাতেই সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে! সেটাও আমাদের জিজ্ঞাসা।
তিনি বলেন, সবাই আইন মেনে চলবে, সবাই সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে এটাই আমি আশা করি।