বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এ বছর শান্তিতে নোবেলজয়ী কে এই অ্যালেস বিয়ালিয়াৎস্কি

এ বছর শান্তিতে নোবেলজয়ী কে এই অ্যালেস বিয়ালিয়াৎস্কি

শান্তিতে নোবেলজয়ী কে এই অ্যালেস বিয়ালিয়াৎস্কি
শান্তিতে নোবেলজয়ী কে এই অ্যালেস বিয়ালিয়াৎস্কি

নিজস্ব প্রতিবেদন>>এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়েছে বেলারুশের লড়াকু মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি। প্রতাপশালী শাসক আলেক্সান্দার লুকাশেঙ্কোর রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করে আসছেন ৬০ বছর বয়সি বিয়ালিয়াৎস্কি।

বেলারুশের এই মানবাধিকারকর্মীর পাশাপাশি অবশ্য এ বছর রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেনের সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিসও শান্তি পুরস্কারে ভূষিত হতে যাচ্ছে।

বেলারুশের অ্যালেস বিয়ালিয়াৎস্কি বর্তমানে বিচারপূর্ববর্তী বন্দিদশায় আছেন। ১৯৯৬ সালে বেলারুশে মানবাধিকার সংগঠন ভায়াসনা’ হিউম্যান রাইটস কাউন্সিলের প্রতিষ্ঠা করেন অ্যালেস বিয়ালিয়াৎস্কি। ভায়াসনা শব্দের অর্থ বসন্ত। বেলারুশের শাসক আলেক্সান্দার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞ নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছিল অ্যালেস বিয়ালিয়াৎস্কির মানবাধিকার সংগঠন ভায়াসনা।

এর আগে কর ফাঁকির মামলায় ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জেল খাটেন অ্যালেস বিয়ালিয়াৎস্কি। পরে ২০২০ সালে লুকাশেঙ্কোবিরোধী বিক্ষোভ দানা বাধতে শুরু করলে অ্যালেসকে ফের আটক করা হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ার বেরিট রেইস-অ্যান্ডারসন বলেন, ‘মানবাধিকারের প্রশ্নে এক ইঞ্চি ছাড় দেননি তিনি (অ্যালেস বিয়ালিয়াৎস্কি)।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯