বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পর্যটনের গতি ফিরিয়ে আনতে ৫ লাখ এয়ার টিকিট ফ্রি দেবে হংকং

পর্যটনের গতি ফিরিয়ে আনতে ৫ লাখ এয়ার টিকিট ফ্রি দেবে হংকং

পর্যটক টানতে ৫ লাখ এয়ার টিকিট ফ্রি দেবে হংকং
পর্যটক টানতে ৫ লাখ এয়ার টিকিট ফ্রি দেবে হংকং

নিজস্ব প্রতিবেদন>>কোভিডের ফাঁড়া কাটিয়ে পর্যটনে গতি ফিরিয়ে আনতে পাঁচ লাখ পর্যটককে বিনামূল্যে উড়োজাহাজের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে হংকং। কোভিডের সব কড়াকড়ি উঠে গেলেই আড়াইশ মিলিয়ন মার্কিন ডলারের এ টিকিট বিতরণ শুরু হবে।

কোভিডের আগে ২০১৯ সালে যেখানে হংকং পাঁচ কোটি ৬০ লাখের মতো পর্যটক পেয়েছিল, করোনা অতিমারি কাটিয়ে ওঠার পর্যায়ে ২০২২ সালের প্রথম আট মাসে মাত্র এক লাখ ৮৪ হাজার দর্শনার্থী পেয়েছে শহরটি।

যদিও গত কয়েক সপ্তাহে করোনার শিথিল করা কড়াকড়ির কিছু শর্ত পুনর্বহাল করেছে হংকং। বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো এখনও ফ্লাইট সেবা কোভিডপূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নিতে হিমশিম খাচ্ছে।

হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেঙ বলেন, কোভিডের কারণে সরকারি যেসব বিধিনিষেধ আছে সেগুলো তুলে দেওয়ার পরই দুই বিলিয়ন হংকং ডলারের (২৫৪.৮ মিলিয়ন মার্কিন ডলার) বিনামূল্যের টিকিটের প্রচারণা শুরু হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স কোম্পানিগুলোর সঙ্গে ব্যবস্থাপনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করবে। বিনামূল্যে বিতরণের টিকিটে আগমনী এবং ফিরতি উভয় টিকেটই থাকবে।

কোভিড ও ইউক্রেন যুদ্ধসংশ্লিষ্ট নিষেধাজ্ঞার শর্তাবলীর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও হংকংয়ে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯