শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশের প্রথম ছয় লেনের সেতুর উদ্বোধন আগামী ১০ অক্টোবর

দেশের প্রথম ছয় লেনের সেতুর উদ্বোধন আগামী ১০ অক্টোবর

দেশের প্রথম ছয় লেনের সেতুর উদ্বোধন ১০ অক্টোবর
দেশের প্রথম ছয় লেনের সেতুর উদ্বোধন ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদন>>দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার দিন শেষ হচ্ছে। পর্দা উঠছে দেশের প্রথম ছয় লেনের সেতুর। আগামী ১০ অক্টোবর এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

সেদিন সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনার গোপালগঞ্জ সীমান্তে নির্মিত দৃষ্টিনন্দন মধুমতী সেতুর সব কাজ শেষ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য্য।

তিনি জানান, প্রধানমন্ত্রী ১০ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সঙ্গে কালনার ‘মধুমতী সেতুু’ ও নারায়ণগঞ্জের ‘শীতলক্ষ্যা সেতু’ উদ্বোধন করবেন।

গত ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর যশোর, নড়াইলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে মধুমতী সেতু নিয়ে আগ্রহ বাড়ে। পদ্মা পার হয়ে এ অঞ্চলের মানুষের প্রবেশদ্বার হবে কালনাঘাটের এই সেতু। স্থানীয়রা এর উদ্বোধনের প্রহর গুনছেন।

সেতুটি পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা ও পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাকে সংযুক্ত করেছে। উদ্বোধনের পর রাজধানীর সঙ্গে অন্তত ১০ জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

প্রকল্প ব্যবস্থাপক ও সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে নির্মিত সেতুতে ল্যাম্পপোস্ট দু-তিন দিনের মধ্যেই বসানো শেষ হবে। টোল প্লাজার কাজও শেষের পথে। এ ছাড়া নদীশাসনের কাজ পর্যায়ক্রমে করা হবে।

Google news

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯