মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিদেশীদের কাছে তুলে ধরতে আহ্বান বিএনপির দুর্নীতি-দুঃশাসন: প্রধানমন্ত্রী

বিদেশীদের কাছে তুলে ধরতে আহ্বান বিএনপির দুর্নীতি-দুঃশাসন: প্রধানমন্ত্রী

অনুসন্ধান ২৪ >> বিদেশের মাটিতে বর্তমান সরকারের প্রকৃত উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি শাসনামলের নানা অনিয়ম, দুর্নীতি ও বর্বরতার কথা তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে তাদের অপরাধ তুলে ধরতেও বলেছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার স্থানীয় সময়ানুযায়ী বিকেলে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসীরা প্রধানমন্ত্রীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী জানান, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে আওয়ামী লীগ। জনগণ এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থার দীর্ঘ ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা (বিএনপি) ভুয়া ভোটার বানিয়ে ভোটকেন্দ্রে গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গত জাতীয় নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে ৭০০ প্রার্থী বাছাই করেছিল বিএনপি। তাই তাদের মনোনয়ন ব্যবসার কারণে জনগণ তাদের ভোট দেয়নি।

দেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ তুলে ধরে তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না।

শেখ হাসিনা গত ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান। তিনি ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

আগামী ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সূত্র : ইউএনবি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯