শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বৃষ্টি হলেই ভোগান্তিতে নগরবাসী

বরিশালে বৃষ্টি হলেই ভোগান্তিতে নগরবাসী

অনুসন্ধান ২৪ >> বর্ষার সময় আসলেই বরিশাল নগরীতে ততই প্রকট হচ্ছে জলাবদ্ধতার সমস্যা। এই জলাবদ্ধতার প্রধান কারণ খাল ও পুকুর ভরাট। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সরকারিভাবেও ভরাট হচ্ছে জলাশয়। কেউ শুনছে না কারো কথা। জলাশয় ভরাট বন্ধে সিটি কর্পোরেশন সোচ্চার হলেও দায়িত্বশীল অন্যরা নিশ্চুপ।

নগরীর বেশিরভাগ সড়ক মাত্র ৩০ মিনিট বৃষ্টি হলেই তলিয়ে যায়। পানি ঢুকে পড়ে বসতবাড়িতেও। বৃষ্টি থেমে গেলেও পানি নামতে না পারায় তৈরি হয় জলাবদ্ধতা। কখনো কখনো বৃষ্টির পানি নামতে সপ্তাহ পেরিয়ে যায়। ভোগান্তি বাড়ে নগরবাসীর।

পরিবেশবাদী রফিকুল আলম বলছেন, বৃষ্টি বা জোয়ারের পানি নেমে যাওয়ার মাধ্যম খাল ও ড্রেন। নগরীতে জালের মত ছড়িয়ে থাকা ২৩টি খালের ২০টিই ভরাট আর প্রভাবশালীদের দখলে। বাকি ৩টিও মৃত প্রায়। ড্রেনগুলোও নির্মান করা হয়েছে অপরিকল্পিতভাবে।

জলাশয় ভরাটের ফলে দীর্ঘ হচ্ছে জলাবদ্ধতা। তবুও বন্ধ হচ্ছে না ভরাট। আমানতগঞ্জ এলাকায় ভবন নির্মাণের জন্য দিঘি ভরাট করছে প্রাণিসম্পদ অধিদফতর। তবে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দাবি, জলাশয় ভরাট বন্ধে একাই লড়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। এক সময় নগরীতে ১০ হাজার পুকুর ও দিঘী ছিল, তবে ইতোমধ্যে তার ৯০ শতাংশই ভরাট করে ফেলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯