শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
খাল থেকে যুবকের লাশ উদ্ধার

খাল থেকে যুবকের লাশ উদ্ধার

অনুসন্ধান ২৪ >> বরগুনার পাথরঘাটায় খাল থেকে সকাল ৯টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাশতলা এলাকার স্টিল ব্রিজের পশ্চিম পাশ থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় ইয়াসিন মিয়া মাছ শিকার করার সময় লাশ ভাসতে দেখেন।

ভাসমান অবস্থায় ছগির হোসেন (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ছগির একই এলাকার মো: খোরশেদ খলিফার দ্বিতীয় ছেলে।

ছগিরের ভাই জলিল খলিফা জানান, গতকাল বিকেলে ছগির বাশতলা বাজারে আসেন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে লাশ ভাসতে দেখে লোকজন খবর দেয়। পরে সেখানে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই।

তিনি আরো জানান, বাড়ির পাশের জাকারিয়া ফরাজির বাবার সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগেও দা নিয়ে হত্যা করার হুমকি দেয় তারা। তারাই এই কাজ করেছেন বলে ধারণা তার।

অভিযুক্ত জাকারিয়া জানান, তারা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় তারা এ অভিযোগ করেছেন।

পাথরঘাটা থানা উপ পরিদর্শক (এসআই) মো: আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯