বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লিজ ট্রাস জয়ী হতে না হতেই যুক্তরাজ্যের ২ মন্ত্রীর পদত্যাগ

লিজ ট্রাস জয়ী হতে না হতেই যুক্তরাজ্যের ২ মন্ত্রীর পদত্যাগ

লিজ ট্রাস প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগেই যুক্তরাজ্যের ২ মন্ত্রীর পদত্যাগ
লিজ ট্রাস প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগেই যুক্তরাজ্যের ২ মন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদন>>যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

আর এতেই বরিস জনসনের বিদায়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

তবে লিজ ট্রাস জয়ী হতে না হতেই বরিস জনসনের মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস। খবর বিবিসি।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি প্যাটেল নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়ও না থাকার কথা জানিয়েছেন। আর নাদিনে ডরিস বলেছেন, তিনি এখন লেখালেখিতে মনোযোগ দেবেন।

এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা এক চিঠিতে প্রীতি বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্ব গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্রসচিব নিয়োগ করা হলে আমি সরে যাব।’

লিজ ট্রাসকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রীতি। সেই সঙ্গে লিজকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি সম্মানিত জানিয়ে প্রীতি লিখেছেন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার দুপুরে লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি সম্মেলনকক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এ নির্বাচন পরিচালনা করে ১৯২২ কমিটি।

এর চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণা করেন। তাতে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনাকের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়েছে। আজ মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস।

এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলনকক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯