বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কলকাতার বাজারে প্রত্যাশিত দাম পাচ্ছে না ‘পদ্মার ইলিশ’

কলকাতার বাজারে প্রত্যাশিত দাম পাচ্ছে না ‘পদ্মার ইলিশ’

চাহিদা থাকলেও কলকাতার বাজারে প্রত্যাশিত দাম পাচ্ছে না ‘পদ্মার ইলিশ’
চাহিদা থাকলেও কলকাতার বাজারে প্রত্যাশিত দাম পাচ্ছে না ‘পদ্মার ইলিশ’

নিজস্ব প্রতিবেদন>>প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও প্রথম দিনে কলকাতার বাজারে আশানুরূপ দাম পায়নি ‘পদ্মার ইলিশ’। সোমবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পৌঁছায় সাড়ে আট টন ইলিশ।

রাতেই এই ইলিশ পৌঁছে যায় কলকাতার পাতিপুকুর এবং হাওড়ার মাছের আড়তে। এদিন সকালে প্রথম নিলামে পাইকারি আড়তদারদের আশা ছিল- এক কেজি সাইজের ইলিশের দাম উঠতে পারে ১২০০ থেকে ২০০ রুপি পর্যন্ত।

বাজার সংশ্লিষ্টরা জানান, ভারতে পদ্মার ইলিশ না এলেও সারাবছর ডায়মন্ডহারবার, দিঘা, মহারাষ্ট্র, মিয়ানমারের ইলিশ পাওয়া যায়। ভারতে পর্যাপ্ত ইলিশ পাওয়া গেলেও স্বাদে গন্ধে আলাদা মাত্রা যোগ করে বাংলাদেশের পদ্মার ইলিশ। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারে যার জন্য পদ্মার ইলিশের দামেও ফারাক দেখা যায় আকাশ পাতাল। তবে ব্যবসায়ীরা বলছেন- চলতি বছর পদ্মার ইলিশ মাছ কলকাতায় বাজারজাতও হয়েছে নির্দিষ্ট সময়ের বেশ কিছুদিন পরে। ফলে বাজারে ব্যাপক চাহিদা থাকলেও মেলেনি আশানুরূপ দাম। মঙ্গলবার সকালে হাওড়া পাইকারি মাছের বাজারে পদ্মার ইলিশ নিলামে উঠলে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ রুপি, ৭০০-৮০০ গ্রাম ৭০০ রুপি এবং ১ কেজি ওজনের মাছ ১০০০ রুপি প্রতি কেজি বিক্রি হয়েছে। খুচরা বাজারে যা ১১০০ থেকে ১২০০ রুপি প্রতি কেজি বিক্রি হতে পারে।

ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, আমদানি জটিলতায় গত বছরের মতো চলতি বছরেও একাধিক পার্বণ পেরিয়ে বেশ কিছুটা দেরিতে এসেছে পদ্মার ইলিশ। তা ছাড়া সাইজেও বেশ ছোট। তবে পরিমাণে কম হওয়ায় চাহিদা বেশি হবে এমনটাই আশা করা হয়েছিল। কিন্তুু এ দিন চাহিদার তুলনায় পাইকারি বাজারে দাম মিলেছে অনেকটাই কম। তবে পূজা যত এগিয়ে আসবে এবং ইলিশের সাইজ কিছুটা বড় হলে ইলিশের দাম ততই বাড়বে বলে আশা করছেন তারা।

আরেক পাইকারি ব্যবসায়ী রাজেশ লাল খোটি বলেন, যেহেতু বাজারে এই মুহূর্তে স্থানীয় ইলিশ বেশ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে, তার জন্য প্রথম দিনে হয়তো দাম পাওয়া যায়নি। তবে বাংলাদেশের ইলিশের যে ধরনের চাহিদা রয়েছে তাতে পূজা এগিয়ে এলে দাম বাড়তে থাকবে।

এদিকে পদ্মার ইলিশ কম দামে মেলায় খুশি খুচরা বিক্রেতারা। তপন দাস নামে এক বিক্রেতা বলেন, ‘স্থানীয় পর্যায়ে গ্রাহকদের সামলাতে হয় আমাদেরই। পদ্মার ইলিশের চাহিদা প্রবল, বাঙালি অপেক্ষা করে থাকে, কিন্তু দাম বেশি থাকে সাধারণ মানুষ কিনতে পারে না। তবে এবার দাম বেশ কিছুটা কম থাকায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

এদিকে ভারতের আমদানিকারকরা বলছেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই ৪০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ সীমান্ত পেরিয়ে ঢুকবে ভারতে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে ভারত আমদানি করতে পারবে ২৪৫০ মেট্রিক টন ইলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯