বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার আসতে চলছে ‘কৃষ ৪’,খুঁজছেন নতুন পরিচালক।

এবার আসতে চলছে ‘কৃষ ৪’,খুঁজছেন নতুন পরিচালক।

বাবাকে নয়, কৃষ-৪ পরিচালনায় অন্য কাউকে খুঁজছেন হৃত্বিক
বাবাকে নয়, কৃষ-৪ পরিচালনায় অন্য কাউকে খুঁজছেন হৃত্বিক

নিজস্ব প্রতিবেদন>>ভারতের প্রথম সুপারহিরো ফ্যাঞ্চাইজি চার নম্বর ছবি ‘কৃষ-৪’ । এই সিরিজের আগের তিনটি ছবি ‘কোই মিল গিয়া’, ‘কৃষ’ এবং ‘কৃষ ৩’ সবগুলিই সুপারহিট। এ কারণে দর্শকরা অধীর অপেক্ষায় করছেন এই সিরিজের চার নম্বর ছবি দেখার আশায়।

প্রতিটি সিরিজেই বলিউড তারকা হৃত্বিক রোশনকে দেখা গেছে সুপারহিরো হিসেবে। এই পর্যন্ত এই সিরিজের তিনটি ছবিই পরিচালনা করেছেন হৃত্বিকের বাবা পরিচালক রাকেশ রোশন।

তবে শোনা যাচ্ছে,এবারের ছবিতে বাবা রাকেশ রোশনকে পরিচালক হিসেবে চাইছেন না হৃতিক। নতুন পরিচালক খোঁজার কাজ তিনি শুরু করেও ফেলেছেন ইতিমধ্যেই।

বলিউডে গুঞ্জন রয়েছে, ‘কৃষ-৪’ এর পরিচালক হিসেবে বাবার উপর ভরসা রাখতে পারছেন না হৃত্বিক। তার কারণ, বিগত কয়েক বছরে দর্শকের চাহিদা, রুচি বদলে গিয়েছে। তিনি চান একজন আধুনিক পরিচালক, যিনি সময়ের চাহিদা বুঝে নির্মাণ করবেন এ যুগের ‘কৃষ’।

অভিনেতার কেরিয়ারের গোড়ার দিক থেকেই পুরোটাই তার বাবার তৈরি করা। ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হৃত্বিকের। তারপর বেশ কিছু ছবি করেছিলেন হৃত্বিক কিন্তু ছবি হিট হয়নি। ২০০৩ সালে ফের রাকেশের পরিচালনায় ‘কোই মিল গয়া’ ছবির মাধ্যমে কামব্যাক করেন হৃত্বিক। তারপর আসে কৃষ ফ্র্যাঞ্চাইজি। এবার আসতে চলছে ‘কৃষ ৪’।

হৃত্বিকককে পর্দায় শেষ দেখা যায় ২০১৯ সালে ‘ওয়্যার ছবিতে। খুব শিগগিরই হৃত্বিককে দেখা যাবে ‘ফাইটার’ ছবিতে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের দুই মেগাস্টার দীপিকা পাডুকোন এবং হৃত্বিক রোশন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯