শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯,আহত অর্ধশতাধিক

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯,আহত অর্ধশতাধিক

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহত হয়েছে। ছবি : সংগৃহীত
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহত হয়েছে। ছবি : সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৮ জন। রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে খারুভাজ সেতুর কাছে দিনাজপুর ছেড়ে ঢাকাগামী জোয়ানা পরিবহণের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে পঞ্চগড়গামী ইসলাম পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাসে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাকিরা মারা গেছেন।

নিহত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নীলফামারীর সৈয়দপুরের কামারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলিউল ইসলাম জুয়েল, জোয়ানা পরিবহণের চালকের সহকারী নয়ন আলী, রংপুরের তারাগঞ্জের কছিম উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৪৮), মকবুল হোসেনের ছেলে মহসিন আলম সাগর (৪২) ও মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন(৩৫)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে ৬৮ জন আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। নিহতদের সবার নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে ৬৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯