রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব‌রিশালে মাদকসহ আটক ৯

ব‌রিশালে মাদকসহ আটক ৯

অনুসন্ধান ২৪ >> বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ৯ জনকে আটক করা হ‌য়েছে। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এসআই তানজিল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই তান‌জিল জানায়, কাউ‌নিয়া থানাধীন শা‌য়েস্তাবাদ থে‌কে শিপন সিকদান ও সুমন হাওলাদার‌কে ৫৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তি‌নি জানায়, বন্দর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার বাসিন্দা বাদল হাওলাদার ও তার সহযোগী বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম অপু এবং বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আল আমিন খ‌লিফাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে মহানগর গোয়েন্দা শাখার এক‌টি টিম নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস কাউন্টারের সাম‌নে অভিযান চালিয়ে বাহারুল ইসলাম সরদারকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে। আটক বাহারুল ইসলাম সরদার খুলনা জেলার ডুমুরিয়া থানীধীন খর্নিয়া এলাকার বাসিন্দা।

এছাড়া কাউনিয়া থানা পুলিশের একটি টিম কাউনিয়া হাউজিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিজান হাওলাদারকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। সে কাউনিয়া থানাধীন পুরানপাড়া এলাকার বাসিন্দা।

এছাড়া অপর অভিযানে কাউনিয়া থানাধীন জোর মসজিদ চৌ-মাথা এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ কুদ্দুস রানাকে আটক করা হয়। আটক কুদ্দুস বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়ার বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ‌দি‌কে র‌্যাব ৮ এর উপ প‌রিচালক মেজর জাহাঙ্গীর আলম ব‌লেন, উ‌জিরপু‌রের গু‌ঠিয়া থে‌কে ৩১ বোতল ফেন‌সি‌ডিল ও ৬শ গ্রাম গাজা সহ আ‌নিচ হাওলাদার‌কে শ‌নিবার সকা‌লে আটক করা হ‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯