বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহী পাকিস্তান: শাহবাজ শরিফ

কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহী পাকিস্তান: শাহবাজ শরিফ

ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাই: শাহবাজ শরিফ
ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাই: শাহবাজ শরিফ

নিজস্ব প্রতিবেদন>>যুদ্ধ কখনও কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে না। পাকিস্তান আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে ‘স্থায়ী শান্তি’তে আগ্রহী বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় শাহবাজ বলেন, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহী পাকিস্তান। যুদ্ধ কোনো দেশের জন্যই গ্রহণযোগ্য নয়।অর্থনীতি এবং জনগণের উন্নয়নে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা থাকা উচিত বলে আলাপচারিতায় বলেন তিনি।

আমরা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাইছি। কারণ যুদ্ধ উভয় দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না। পাকিস্তান কোনো আগ্রাসী দেশ নয়। কোনো দেশের জন্য হুমকিও নয়।

ইসলামাবাদ আগ্রাসনের জন্য নয় বরং নিজেদের সীমান্ত সুরক্ষায় সামরিক বাহিনী খাতে ব্যয় করে।এদিকে, ভারত জানিয়েছে, তারা সন্ত্রাস, শত্রুতা ও সহিংসতামুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশীসুলভ সম্পর্ক গড়ে তুলতে চায়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯